1 Answers
উদ্দীপকে ঢাকী গ্রামের কৃষকরা যে সমবায় সমিতি গড়ে তোলে তা হলো ঋণদান সমবায় সমিতি।
ক্ষুদ্র ও কুটির শিল্পের উৎপাদক, কৃষিজীবী বা স্বল্পআয়ের বিভিন্ন পেশার ব্যক্তিগণ প্রয়োজনীয় ঋণ সুবিধা লাভের জন্য কোনো সমবায় সমিতি স্থাপন করলে তাকে ঋণদান সমবায় সমিতি বলা হয়।
উদ্দীপকে ঢাকী গ্রামের কৃষকরা যে সমবায় সমিতি গড়ে তোলে সেটি তাদের জমাকৃত টাকা থেকে সদস্যদের ঋণ দেয় যা উপরে উল্লিখিত ঋণদান সমবায় সমিতির বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। এরূপ সমিতি সদস্যদের ক্রয়কৃত শেয়ার ও জমাকৃত আমানত এবং প্রয়োজনে সমবায় ব্যাংক এবং অন্যান্য ব্যাংক হতে তহবিল সংগ্রহ করে এবং তা থেকে প্রয়োজনমতো সমবায়ীদের ঋণ দেয়। এ সমবায়ের মূল উদ্দেশ্য হলো সদস্যদের সুধী মহাজনদের নিকট থেকে রক্ষা করা। সুতরাং, উদ্দীপকের ঢাকী গ্রামের কৃষকদের সমবায় সমিতি হলো ঋণদান সমবায় সমিতি।