1 Answers
মানুষের বাসায় গিয়ে পণ্য বিক্রয় বলতে ফেরি করে পণ্য বিক্রয় কাজকে বোঝায়। এ ধরনের কাজ একমালিকানা ব্যবসায়ের আওতায় পড়ে
স্বাধীনচেতা ব্যবসায় হিসেবে সাধারণত একমালিকানা ব্যবসায় ভোক্তাদের খুব কাছাকাছি জায়গায় অবস্থান করে। এতে ভোক্তারা নতুন পণ্য ব্যবহারের সুযোগ পায়। এই ব্যবসায়ের মাধ্যমে মানুষের আয় ও সম্পদ বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয় আবার স্বল্প মূল্যে উন্নতমানের পণ্য ও সেবা মানুষের ভোগের আওতায় আসে যা জীবনযাত্রার মান উন্নয়ন করতে সহায়তা করে। ফেরি করে যেকোনো পণ্য ভোক্তাদের দোরগোড়ায় পৌছে দেওয়ার ফলে ভোক্তার সাথে বিক্রেতার সরাসরি যোগাযোগ হয়। ভোক্তারা নিজেদের পছন্দমতো পণ্য ক্রয় করতে পারে। অল্প পুঁজিতে এ ব্যবসায় আরম্ভ করা যায় বলে অসংখ্য লোক এতে জড়িত হয়। ফলে অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়। ভোক্তারাও হাতের কাছে পণ্য পেয়ে উপকৃত হয়।
উদ্দীপকে জনাব নকুল স্বাধীন ব্যবসায় হিসেবে ফেরি করে পণ্য বিক্রয় ব্যবসায়কে গ্রহণ করেছে জীবিকা নির্বাহের জন্য। তাই ব্যবসায়ের প্রকৃতি বিবেচনায় এটি যুক্তিযুক্ত হয়েছে।