1 Answers
সরকার গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সেবা খাতসমূহের উন্নয়ন দ্রুত ও মানসম্মতভাবে সম্পাদনের উদ্দেশ্যে সরকারি মালিকানার ভিত্তিতে বেসরকারি তত্ত্বাবধানের আওতায় প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। প্রাচীনকাল থেকে ব্যবসায় ব্যক্তিমালিকানাধীনে পরিচালিত হয়ে আসলেও শিল্পবিপ্লবের পর ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ নীতির কারণে সমাজে মারাত্মক ধন বৈষম্যের সৃষ্টি হয়। এ অবস্থা থেকে উত্তরণের জন্যই রাষ্ট্রীয় ব্যবসায়ের উৎপত্তি।
উদ্দীপকে ঢাকা নগরীর সৌন্দর্য বৃদ্ধি ও নাগরিক সুবিধা বাড়ানোর পদক্ষেপ হিসেবে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন ও রাস্তা সংস্করণ এবং নিরাপদ পানি সরবরাহের উদ্যোগ নেয় সরকার। কিন্তু সরকারের সঠিক তত্ত্বাবধানের অভাবে এসব প্রকল্প বাস্তবায়ন ব্যাহত হয়। এক্ষেত্রে সরকারের পক্ষে এককভাবে এ কাজকে গতিশীল করে প্রকল্প বাস্তবায়ন অসম্ভব হয়ে পড়েছে। উক্ত অবস্থায় সরকার যদি পাবলিক- প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে সরকারি মালিকানার ভিত্তিতে বেসরকারি তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালনা করে, তাহলে প্রকল্প দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে। সুতরাং সরকার গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সেবা খাতসমূহের উন্নয়ন দ্রুত ও মানসম্মতভাবে সম্পাদনের উদ্দেশ্যে সরকারি মালিকানার ভিত্তিতে বেসরকারি তত্ত্বাবধানের আওতায় প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।