1 Answers
উদ্দীপকে জনাব নোবেলের লোকসানের জন্য অসৎ বা অবৈধ কর্মকাণ্ড দায়ী।
কালোবাজারি যেকোনো দেশের অর্থনীতির জন্য হুমকিস্বরূপ। কালোবাজারির মাধ্যমে বিদেশ থেকে পণ্য এনে নিজের দেশে বিক্রি করা যেকোনো দেশের আইনেই তা অবৈধ বা অসৎ কর্মকাণ্ড বলে বিবেচিত।
জনাব নোবেল ৫ লক্ষ টাকা মূলধন খাটিয়ে অনেক গুড় উৎপাদন করেন। কিন্তু কালোবাজারিরা ভারত থেকে চোরাইপথে বাংলাদেশে চিনি নিয়ে আসায় তিনি ৩ লক্ষ টাকা লোকসানের সম্মুখীন হন। কেননা ভারতে বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদিত চিনির উৎপাদন খরচ কম হওয়ায় কালোবাজারিয়া ভারত থেকে আনা চিনি কম দামে এদেশে বিক্রি করতে পারছে। ক্রেতারা কম দামে চিনি পাওয়ায় বেশি দাম দিয়ে আর গুড় ক্রয় করছে না। জনাব নোবেল গুড়ের দাম কমিয়ে বিক্রি করে দিলেন। ফলে তিনি লোকসানের সম্মুখীন হলেন। সুতরাং বলা যায়, জনাব নোবেল চোরাকারবারিদের অসৎ কর্মকাণ্ডের জন্য লোকসানের সম্মুখীন হয়েছেন।