উদ্দীপকের মি. বিমল সরকারের সিদ্ধান্তে নিরীক্ষণের কোন প্রকার অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে মি. বিমল সরকারের সিদ্ধান্তে নিরীক্ষণের যে অনুপপত্তি ঘটেছে তা হলো দৃষ্টান্তের অনিরীক্ষণ অনুপপত্তি। কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য যতগুলো বিষয় নিরীক্ষণ করা দরকার সেগুলো না করে সিদ্ধান্ত গ্রহণ করলে যে ত্রুটি হয় তাই অনিরীক্ষণ অনুপপত্তি। এক্ষেত্রে প্রাসঙ্গিক দৃষ্টান্ত অনিরীক্ষিত রেখেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অন্ধবিশ্বাস ও কুসংস্কার হলো এই অনুপপত্তির মূল কারণ। এক্ষেত্রে আগে থেকেই একটি মতবাদ দ্বারা প্রভাবিত হয়ে শুধু অনুকূল দৃষ্টান্ত নিরীক্ষণ করা হয়। প্রতিকূল দৃষ্টান্ত অনিরীক্ষিত থেকে যায়। ফলে তৈরি হয় অনুপপত্তি। উদ্দীপকের মি. বিমল সরকার কয়েকজন লম্বা মানুষকে নিরীক্ষণ করে বলেন যে, যারা লম্বা তাদের বুদ্ধি কম।
মি. বিমল অনুকূল কয়েকজন লম্বা মানুষকে নিরীক্ষণ করে বলেন লম্বা মানুষের বুদ্ধি কম। কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে গেলে সমস্ত লম্বা মানুষকে নিরীক্ষণ করা প্রয়োজন। মি. বিমল প্রতিকূল দৃষ্টান্ত নিরীক্ষণ করেননি। কয়েকজন লম্বা মানুষ বলতে সবাই নয়। অতএব বলা যায় যে, সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে সব দৃষ্টান্ত নিরীক্ষণ করতে হয়। যদি একটি দৃষ্টান্ত বাদ যায় তবে সেটি দৃষ্টান্তের অনিরীক্ষণ অনুপপত্তি হয়। যেমন ভাবে মি. বিমল সরকার তার সিদ্ধান্তে দৃষ্টান্তের অনিরীক্ষণ অনুপপত্তি ঘটিয়েছেন।