1 Answers

দৃশ্যকল্প-১: বিশ্বসুন্দরী প্রতিযোগিতার আসরে অংশগ্রহণকারী ফারিহা ফর্সা, সৎ ও বিদুষী। এক্ষেত্রে যৌক্তিক বিভাগের সংকর বিভাগ অনুপপত্তি ঘটেছে।

সংকর বিভাগ একটি ত্রুটিপূর্ণ বিভাগ। যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করলে সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটে। যৌক্তিক বিভাগের নিয়ম হলো- যৌক্তিক বিভাগের সময় সর্বদা একটি মূলসূত্রকে বা একটি মূলনীতিকে গ্রহণ করতে হয়। একটি মূলসূত্রের পরিবর্তে একাধিক মূলসূত্র গ্রহণ করলে সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটে। যেমন: মানুষকে সৎ, লম্বা ও ফর্সা উপজাতিতে বিভক্ত করলে সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটে। কারণ এখানে একটি নীতির পরিবর্তে তিনটি নীতি অনুসরণ করা হয়েছে। সততার ভিত্তিতে 'সৎ', উচ্চতার ভিত্তিতে 'লম্বা' এবং বর্ণের ভিত্তিতে 'ফর্সা' শ্রেণিতে বিভক্ত করা হয়েছে বলে সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর ফারিহার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। বর্ণের ভিত্তিতে 'ফর্সা', সততার ভিত্তিতে 'সৎ' এবং শিক্ষার ভিত্তিতে 'বিদুষী' শ্রেণিতে বিভক্ত করায় এখানে সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে।

 

6 views

Related Questions