1 Answers

উদ্দীপকে জুলেখার প্রসব জটিলতার কথা বলা হয়েছে। ডাক্তার জুলেখাকে দেখে বললেন তার প্রসব জটিলতা দেখা দিতে পারে। এই জটিলতায় করণীয় হলো-

জরুরি প্রসূতি সেবা বা EOC (Emargency Obstetric Complications) গ্রহণ করা। EOC হলো জরুরি ভিত্তিতে প্রদানযোগ্য জীবন রক্ষাকারী চিকিৎসা ব্যবস্থা বা সেবা। এই সেবা প্রদানের মাধ্যমে প্রসবজনিত জটিলতার কারণে মা ও শিশুকে মৃত্যু, অসুস্থতা থেকে রক্ষা করা হয়। জরুরি অবস্থায় যেকোনো স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি ক্লিনিক থেকে এই সেবা গ্রহণ করে মা ও শিশুর জীবন রক্ষা করা যায়। গর্ভাবস্থার শেষের দিকে আলট্রাসনোগ্রামের মাধ্যমে স্বাভাবিক প্রসব হবে, না যন্ত্র ব্যবহার করা হবে সে বিষয়ে চিকিৎসকরা সহজে সিদ্ধান্ত নিতে পারেন।

এভাবেই প্রসব জটিলতা এড়ানো সম্ভব।

5 views

Related Questions