1 Answers

উদ্দীপকের স্থানীয় কর্মকর্তার আলেয়া বেগমকে বলা ছত্রাকটি ছিল মাশরুম।

ভিটামিন ও মিনারেলের উৎস হিসেবে মাশরুমের অবস্থান ঊর্ধ্বে। মাশরুমে ৪২% পটাশিয়ামসহ, ফসফরাস, সোডিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের পরিমাণ প্রায় ৬৮ ভাগ। মাশরুমে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বিদ্যমান যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। আরগোস্টেরলের উপস্থিতির কারণে ভিটামিন 'ডি' সিনথেসিসে মাশরুমের ফ্যাটে ৭০-৮০% লিনোলিক অ্যাসিড রয়েছে যা শরীরের সুস্থতা রক্ষা করে। মাশরুমে কার্বোহাইড্রেটের পরিমাণ কম। মাশরুমে আঁশের পরিমাণ বেশি, জাত ভেদে ১২-৩২%।

মাশরুম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ডায়াবেটিস, কোলেস্টেরল, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, দাঁত ও হাড়ের গঠন বৃদ্ধি, রক্তশূন্যতা রোধ, হেপাটাইটিস-বি জন্ডিস, ক্যান্সার, টিউমার ও মরণব্যাধি এইডস প্রতিরোধ করে। আমাশয় নিরাময় ও যৌন অক্ষমতা দূর করাসহ ডেঙ্গুজ্বর, পেটের পীড়া, কিডনি সমস্যা, অ্যালার্জি রোধ করে। অতএব উপরের আলোচনা থেকে বলা যায়, উক্ত ছত্রাকের অর্থাৎ মাশরুমের অনেক পুষ্টিগুণ রয়েছে।

6 views

Related Questions