1 Answers

সাধারণত বাইরে থেকে দেখে মানুষের সুস্বাস্থ্য বিচার করা সম্ভব নয়।

মোটা শরীর বা পাতলা শরীর দেখে মানুষের স্বাস্থ্যের অবস্থা জানা যায় না। সুস্থ, সবল, দুর্বলতামুক্ত, নীরোগ দেহ অর্থাৎ শারীরিক, মানসিক ও সামাজিকভাবে সম্পূর্ণ সুস্থ অবস্থাকেই সুস্বাস্থ্য বলে। সুস্বাস্থ্যের অধিকারী হতে হলে ব্যক্তির মধ্যে অবশ্যই নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো থাকতে হবে-

i. অধিক পরিশ্রম করার ক্ষমতা।

ii. দেহ ও মন সতেজ ও প্রফুল্ল। 

iii. ওজন ঠিক থাকবে। 

iv. রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে। ফলে সহজে রোগাক্রান্ত হবে না।

উদ্দীপক বিশ্লেষণ করলে দেখা যায়, উপরিউক্ত গুণাবলিগুলো মিসেস মিথিলার মধ্যে বিদ্যমান রয়েছে। অর্থাৎ এটা প্রমাণিত যে, মিসেস মিথিলা সুস্বাস্থ্যের অধিকারী এবং তার এ সুস্বাস্থ্যের পেছনে খাদ্য ও পুষ্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

5 views

Related Questions