1 Answers

মিসেস মিথিলার সুস্বাস্থ্য রক্ষায় খাদ্য ও পুষ্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শারীরিক, মানসিক ও সামাজিকভাবে সম্পূর্ণ সুস্থ অবস্থাকে স্বাস্থ্য বলে। শরীর সুস্থ থাকলে মন প্রফুল্ল থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। খাদ্য ও পুষ্টি যেভাবে মিসেস মিথিলাকে সুস্থ রাখে তা নিচে দেওয়া হলো-

i. মিসেস মিথিলার দৈহিক গঠন ও ক্ষয়পূরণ করে প্রোটিন ও খনিজ লবণ জাতীয় খাদ্য উপাদান। এছাড়া হাড় ও দাঁতের গঠন মজবুত করে খনিজ লবণ ও ভিটামিন 'ডি'।

ii. কার্বোহাইড্রেট ও স্নেহ তার দেহে তাপ ও শক্তি উৎপাদন করে। এই তাপ ও শক্তি তার দেহে কর্মক্ষমতা জোগায়।

iii. ভিটামিন জাতীয় খাদ্য তার দেহের অভ্যন্তরীণ ক্রিয়াকলাপকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করে দেহকে নিরোগ, সুস্থ ও সবল রাখে। 

iv. পানি দেহকে সুস্থ ও সবল রাখে। পানি প্রস্রাব ও ঘামের সাহায্যে শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয় এবং দেহে পানির সমতা রক্ষা করে।

সুতরাং উপরের আলোচনা হতে বলা যায় যে, সুস্বাস্থ্য রক্ষার জন্য পুষ্টিকর খাদ্যের গুরুত্ব অপরিসীম।

4 views

Related Questions