উদ্দীপকে উল্লিখিত মিসেস ফয়জুন্নেসার ব্যবসায়িক সাফল্যের প্রধান কারণ কী? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে উল্লিখিত মিসেস ফয়জুন্নেসার ব্যবসায়িক সাফল্যের প্রধান কারণ দ্রুত সিদ্ধান্তগ্রহণপূর্বক সুষ্ঠু পরিচালনা।
একটা প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্য নির্ভর করে তার সঠিক ব্যবসায় পরিচালনার ওপর। তাছাড়া ক্রেতাদের পণ্যের প্রতি আকর্ষণ থাকার কারণে এবং মালের পর্যাপ্ত সরবরাহ থাকার কারণে প্রতিষ্ঠান উত্তরোত্তর সাফল্য অর্জন করে।
উদ্দীপকের মিসেস ফয়জুন্নেসা যশোর শহরে ফয়জুন্নেসা ফুলসজ্জা নামে একটি ফুলের দোকান প্রতিষ্ঠান করেন। তার প্রতিষ্ঠানের ফুলের ব্যাপক সুনাম থাকায় তিনি ব্যবসায়ে সফলতা অর্জন করেন। ক্রেতাদের চাহিদা বেশি থাকার কারণে তিনি ফুলের দাম বাড়িয়ে দেন আর বর্ষণ মৌসুমে যখন ফুলের চাহিদা কম হয় তখন তিনি ফুলের দাম কমিয়ে বিক্রয় বাড়িয়ে দেন। এর ফলে তার প্রতিষ্ঠান ব্যাপক সফলতা অর্জন করে। তাই বলা যায়, মিসেস ফয়জুন্নেসার ব্যবসায়িক সাফল্যের প্রধান কারণ হলো সুষ্ঠু পরিচালনা।