1 Answers

উদ্দীপকে জনাব আকরামের সাফল্যের কারণ সঠিক ব্যবস্থাপনা। উপকরণাদির কার্যকর ব্যবহার করে প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনের জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কার্যকে ব্যবস্থাপনা বলে। ব্যবস্থাপক সঠিক ব্যবস্থাপনায় উপকরণাদি, প্রক্রিয়া, পদ্ধতি, কৌশল ইত্যাদির যথাযথ ব্যবহার করেন। সঠিক ব্যবস্থাপনার ফলে প্রাতিষ্ঠানিক সাফল্য অর্জন সম্ভব হয়।

মি. আকরাম একজন দক্ষ টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তিনি বার্ষিক ১,০০,০০০ পিস শার্ট তৈরির জন্য একটি কারখানা স্থাপন করেন। তিনি সকল উপকরণ ও সরঞ্জামাদি সন্নিবেশিত করার মাধ্যমে শতভাগ সাফল্য অর্জন করেন। জনাব আকরাম ব্যবস্থাপনা প্রক্রিয়ায় উপকরণাদির সঠিক প্রয়োগ ও কার্য পরিচালনা করে লক্ষ্যমাত্রা অর্জন করেন। তিনি দক্ষ ইঞ্জিনিয়ার হওয়ায় সঠিক সময়ে দক্ষতার সাথে ব্যবস্থাপনা কার্য পরিচালনা করেন। ব্যবস্থাপনা প্রক্রিয়ায় মি. আকরাম শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছেন। উপকরণাদির প্রয়োজনমতো সঠিক সমন্বয় ঘটিয়েছেন। শ্রমিক-কর্মীদের সঠিকভাবে পরিচালনার মাধ্যমে সম্পর্ক সৃষ্টি করেছেন। ফলে প্রতিষ্ঠানের শতভাগ সাফল্য অর্জিত হয়েছে। 

তাই বলা যায়, মি. আকরামের সাফল্যের কারণ সঠিক ব্যবস্থাপনা।

5 views

Related Questions