1 Answers
আকরাম তার উৎপাদিত সবজি দূরবর্তী বাজারে বিক্রির জন্য নিয়ে যান। আকরামের সবজি পচনের কারণ নিচে ব্যাখ্যা করা ভ হলো-
i. শাকসবজি মাঠ থেকে সংগ্রহ করার সময় ও পরে ি পরিবহনজনিত ত্রুটির কারণে ক্ষত হয়। পরে এ ক্ষত দিয়ে জীবাণু প্রবেশ করে শাকসবজিকে দ্রুত পচিয়ে দেয়।
ii. পাতা জাতীয় শাকসবজিতে ৮০% এর বেশি পানি থাকে। আর এ ধরনের সবজি সংগ্রহের পর প্রস্বেদন প্রক্রিয়ায় পানি বের হয়ে যায়। এতে সবজি নেতিয়ে পড়ে, দুর্বল হয় এবং শুকিয়ে নষ্ট হয়ে যায়।
iii. শাকসবজি সংগ্রহের পর শ্বসনের হার বেড়ে যায়। শ্বসন বেড়ে গেলে ইথিলিনের পরিমাণ বাড়ে এবং শাকসবজি দ্রুত নষ্ট হয়ে যায়।
iv. শারীরতাত্ত্বিক অবক্ষয়, যেমন- সংগ্রহের পর স্বাভাবিক সবুজ রং নষ্ট হওয়া, কাণ্ড ও ফল জাতীয় সবজিতে আঁশের পরিমাণ বেড়ে যাওয়া এবং পানির পরিমাণ কমে যাওয়া, আমিষ, ফ্যাট ও ভিটামিনের পরিবর্তন হওয়া ইত্যাদি কারণে শাকসবজি নষ্ট হয়।
V. পরিবেশের প্রতিকূলতা, যেমন- উচ্চ তাপমাত্রায় শাকসবজিতে শ্বসন বাড়ে। এতে করে ইথিলিনের পরিমাণ বাড়ে, ফলে রোগজীবাণুর সংক্রমণও, বাড়ে, ফলশ্রুতিতে শাকসবজি পচে নষ্ট হয়ে যায়। এছাড়া আর্দ্রতা কমে গেলে শাকসবজি খাওয়ার অযোগ্য হয়ে পড়ে। তাছাড়া বায়ু চলাচলের অভাব হলে কার্বন ডাই-অক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য নষ্ট হয় এবং সবজি সহজে পচে যায়।
অর্থাৎ, শাক-সবজি নষ্ট হবার মূল কারণগুলো প্রাকৃতিক। তবে আকরাম সঠিক পদ্ধতিতে সবজি সংগ্রহ এবং পরিবহনের ব্যবস্থা করলে পচনের হাত থেকে রক্ষা করতে পারতেন।