1 Answers

বৃহদায়তন উৎপাদন ব্যবস্থাপনার সফল প্রয়োগের অভাবই জনাব আকরামের ব্যর্থতার মূল কারণ।

ব্যবস্থাপনা হলো মানবীয় ও বস্তুগত উপকরণাদির কার্যকর ব্যবহার করে লক্ষ্যার্জনের প্রচেষ্টা। ব্যবস্থাপনার প্রতিটি কাজ ধারাবাহিকভাবে সম্পাদিত হয়। ব্যবস্থাপনা উৎপাদনের উপকরণ ভূমি, শ্রম, মূলধন ও সংগঠনের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে। যার ফলে বৃহদায়তন কারখানার লক্ষ্য অর্জিত হয়।

জনাব আকরাম একজন দক্ষ ইঞ্জিনিয়ার। তিনি ছোট পরিসরে একটি শার্ট তৈরির কারখানা স্থাপন করেন। তিনি সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে প্রথমে শতভাগ সাফল্য অর্জন করেন। পরবর্তীতে তিনি ব্যবসায় সম্প্রসারণ এবং বার্ষিক লক্ষ্যমাত্রা দ্বিগুণ করেন। সেজন্য প্রয়োজনীয় সকল উপকরণ, যন্ত্রপাতি, কাঁচামাল, জনবল ইত্যাদির ব্যবস্থা করেন।

তিনি বৃহদায়তন উৎপাদন ব্যবস্থাপনায় দক্ষ ছিলেন না। ফলে বৃহদায়তন উৎপাদন ব্যবস্থাপনায় কারখানার সকল উপকরণ, জনবল, সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হয়। লক্ষ্য অনুযায়ী কার্যপরিচালনা ও তদারকির ব্যবস্থা রাখার মাধ্যমে কার্যপরিচালনা করতে হয়। উৎপাদন লক্ষ্যমাত্রা দ্বিগুণ করায় জনাব আকরাম উৎপাদনের উপকরণগুলোর যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন কার্যাবলি সম্পাদন করতে ব্যর্থ হয়েছেন। যার ফলে প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তাই বলা যায়, বৃহদায়তন উৎপাদন ব্যবস্থাপনার সফল প্রয়োগের অভাবই জনাব আকরামের ব্যর্থতার কারণ।

4 views

Related Questions