উদ্দীপকের আলোকে জনাব পরিতোষের কুল চাষাবাদের ব্যর্থতার কারণসমূহ বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
জনাব পরিতোষ বারি কুল-১ চাষের ক্ষেত্রে অন্যান্য পরিচর্যা গ্রহণ করলেও চারা রোপণের সময় সঠিক ব্যবস্থাপনা গ্রহণ করে নি।
জনাব পরিতোষ বারি কুল-১ এর তালি বাডিং-এর কলম দিয়ে চারা তৈরি করেন। এতে মাতৃ উদ্ভিদের গুণাগুণ অপরিবর্তিত থাকবে। ফলে চারা গাছে অধিক ফলন হওয়ার কথা। অন্যদিকে তিনি উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রথম দুই বছরের ফুলও ঝরিয়ে দেন। এতে গাছ বড় ও সতেজ হওয়ার কথা। কিন্তু তিনি জমিতে রাসায়নিক সারের সাথে জৈব সার প্রয়োগ করেননি। ফলে জমিতে যে রাসায়নিক সার প্রয়োগ করেছিলেন তা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে উদ্ভিদে পুষ্টিহীনতা দেখা দিয়েছে। পর্যাপ্ত পুষ্টি উপাদানের অভাবে গাছের বৃদ্ধির হার হ্রাস পেয়েছে।
তিনি জমিতে পচা গোবর, কম্পোস্ট বা সবুজ সার প্রয়োগ করলে মাটির গুণাগুণ বৃদ্ধি পেত। চারা পর্যাপ্ত পুষ্টি উপাদান পেত এবং চারার বৃদ্ধি আশানুরূপ হতো। ফলে তিনি ভালো ফলন পেতেন। কিন্তু জৈব সার প্রয়োগ না করায় তার গাছে ফলন অনেক কম হয়েছে।
সুতরাং, জমির উৎপাদনশীলতা রক্ষা করতে পর্যাপ্ত পরিমাণ রাসায়নিক সারের পাশাপাশি জৈব সারও প্রয়োগ করতে হবে। তবেই মাটির স্বাস্থ্য রক্ষিত হবে এবং ফলন বাড়বে।