1 Answers
উদ্দীপকের রতন মিয়ার বৃহৎ পরিবার ভাঙনের মূল কারণসমূহের মধ্যে নগরায়ণের প্রভাব, নতুন কর্মক্ষেত্র ও শিল্পায়নের বিকাশ, স্বাতন্ত্র্যবাদী দৃষ্টিভঙ্গি ইত্যাদি উল্লেখযোগ্য।
নগরায়ণ ও শিল্পায়নের ফলে মানুষ গ্রাম ছেড়ে শহরে বসবাসের জন্য আসে। নতুন কর্মক্ষেত্র ও শিল্পায়নের বিকাশ এর অন্যতম কারণ। মানুষ দিন দিন শিক্ষিত হওয়ার কারণে শহরেই তাদের কর্মক্ষেত্র হয় এবং কলকারখানা গড়ে ওঠায় মানুষ শহরে কাজের জন্য ভীড় করে। ফলে গ্রামের যৌথ পরিবারগুলো ভেঙে শহরে এসে একক পরিবারে রূপান্তরিত হচ্ছে। যৌথ পরিবার ভেঙে একক পরিবারে রূপান্তরিত হওয়ার আরেকটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী দৃষ্টিভঙ্গি। যৌথ পরিবারে ব্যক্তির স্বকীয় চিন্তা ও বেশ খানিকটা সীমিত। তাই স্বাতন্ত্র্যবাদী চিন্তার কারণে যৌথ পরিবার থেকে আলাদা হয়ে একক পরিবার গঠিত হচ্ছে। উদ্দীপকে আমরা দেখতে পাই, রতন মিয়ার পরিবার একসময় ভেঙ্গে নতুন কয়েকটি একক পরিবার গড়ে ওঠে যারা শহরে বসবাস শুরু করে। রতন মিয়ার ছেলেদের চাকরি ও ব্যবসার কারণে শহরে বসবাস করতে হয় এবং তাদের স্বাতন্ত্র্যবাদী চিন্তা ও আলাদা কর্মক্ষেত্রের কারণে একক পরিবার গড়ে তুলতে হয়।
পরিশেষে বলা যায়, রতন মিয়ার যৌথ পরিবারটি ভেঙে একক পরিবার হওয়া বর্তমান সমাজের একটি সাধারণ চিত্র এবং এর কারণ নগরায়ণ ও স্বাতন্ত্র্যবাদী দৃষ্টিভঙ্গি।