1 Answers
উদ্দীপকে উল্লিখিত জামাল, জসিম ও জোবায়েরের পরবর্তীতে ব্যবসায়িক সফলতা লাভের কারণ হলো সাংগঠনিক কাঠামো পরিবর্তন করে একমালিকানা ব্যবসায়ে রূপান্তরপূর্বক সূক্ষ্মভাবে পরিচালনা।
যে ব্যবসায়ের মাত্র একজন মালিক থাকে এবং নিজে ব্যবসায় পরিচালনা ও নিয়ন্ত্রণ করে তাকে একমালিকানা ব্যবসায় বলে। এ ব্যবসায়ের সমুদয় দায়ভার মালিক নিজেই গ্রহণ করেন। এ ব্যবসায় একটি স্বাধীন ব্যবসায় প্রতিষ্ঠান।
উদ্দীপকে জামাল, জসিম ও জোবায়ের তিন বন্ধু যথেষ্ট পরিশ্রমী ও সৃজনশীল এবং তাদের যথেষ্ট পুঁজি রয়েছে। তারা প্রত্যেকেই পৃথক বা একমালিকানা বিশিষ্ট প্রতিষ্ঠান গঠন করেন এবং সফলতা অর্জন করেন।
পরিশেষে বলা যায় যে, জামাল, জসিম ও জোবায়ের প্রত্যেক পরিশ্রমী ও সৃজনশীল হওয়ায় তারা পৃথক পৃথক একমালিকানা ব্যবসায়ের মাধ্যমে সফলতা অর্জন করেন।