1 Answers
উদ্দীপকের হুমায়ুন মিলের 'আরোহের কূটাভাস' মতবাদকে স্ব- বিরোধী ও অসংগত বলে দাবি করে। কেননা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি সম্পর্কে মিলের বক্তব্যের মধ্যে চক্রক অনুপপত্তি (Fallacy of Pititio Prinecipi) দেখা দেয়। যুক্তিবিদ মিল মনে করেন যে, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিটি হচ্ছে প্রকৃত আরোহের একটি ভিত্তি। এ ধরনের প্রতিটি আরোহেই আমরা নীতিটির ওপর নির্ভর করে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তে গমন করি। তিনি আবার বলেন যে, এ নীতিটিই আরোহ অনুমানের সিদ্ধান্তরূপে অনুমিত হয়। অর্থাৎ নীতিটি একাধারে আরোহের ভিত্তি এবং আরোহের ফল। কিন্তু একই সঙ্গে কোনো কিছুর ভিত্তি ও ফল এক হতে পারে না। যাকে আরোহের ভিত্তিরূপে গণ্য করা হয় অর্থাৎ যার ওপর নির্ভর করে আরোহ অনুমানকে সম্ভব করে তোলা হয়, তা নিজে আবার কী করে আরোহের সিদ্ধান্তরূপে আসতে পারে- একথা আমাদের বোধগম্য নয়। আমরা জানি যে, অপূর্ণ গণনামূলক আরোেহ বা অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সবসময়ই সম্ভাব্য। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিটি যদি অপূর্ণ গণনামূলক আরোহের সিদ্ধান্তরূপে আসে, তাহলে নীতিটিও হবে সম্ভাব্য। এ সম্ভাব্য নীতিটিই আবার বৈজ্ঞানিক আরোহের ভিত্তি। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সবসময়ই নিশ্চিত। কিন্তু সম্ভাব্য জিনিস কখনই নিশ্চিত জিনিসের ভিত্তি হতে পারে না। পরিশেষে বলা যায়, আরোহের কূটাভাস একটি বিভ্রান্তিকর মতবাদ। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিটি যথার্থই আরোহের রূপগত ভিত্তি। এর ওপর নির্ভর না করে আরোহের আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব নয়।