1 Answers

লৌকিক মতানুসারে কারণকে কালিক দিক থেকে বিচার করা হয়। সাধারণ মানুষ বৈজ্ঞানিক জ্ঞানের অভাবেই কারণের যথার্থ স্বরূপ খুঁজে বের করতে পারে না; তাই সরাসরিভাবে তারা যা দেখে, তাড়াহুড়া করে তাকেই তারা কারণ বলে উল্লেখ করে। এ তাড়াহুড়া করতে গিয়ে তারা প্রায়ই কারণের অনিবার্য শর্তগুলো থেকে কোনো একটি বিশেষ শর্তকে সমগ্র কারণ বলে ধরে নেয়। অর্থাৎ লৌকিক মতবাদে কারণের অংশকে সমগ্র কারণ বলে বিবেচনা করা হয়। এজন্যই লৌকিক মতবাদকে আংশিক মতবাদ (Partial view) বলা হয়।

6 views

Related Questions