1 Answers

পরিশেষ পদ্ধতির অসুবিধাসমূহ হচ্ছে-

১। এ পদ্ধতির প্রধান সীমাবদ্ধতা হচ্ছে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে এটিকে প্রথমেই প্রয়োগ করা যায় না। 

২। সমজাতীয় কার্য সংমিশ্রণে এ পদ্ধতিতে কার্যকারণ সম্বন্ধ নির্ণয় করা গেলেও ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণের ক্ষেত্রে এ পদ্ধতি প্রয়োগ করে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা যায় না।

৩। এ পদ্ধতিতে একটি শর্তকে সম্পূর্ণ কারণ বলে ভুল করার আশঙ্কা আছে। 

৪। কোনো বৈজ্ঞানিক অনুসন্ধানের প্রাথমিক স্তরে এটি প্রয়োগযোগ্য নয়। কারণ অনুসন্ধানাধীন ঘটনায় কারণের অংশবিশেষ জানা না থাকলে এ পদ্ধতিটি প্রয়োগের সম্ভাবনা থাকে না। 

৫। গাণিতিক হিসাব-নিকাশ এ পদ্ধতিতে চলে না; প্রকৃতির জটিল ঘটনাবলি সবসময় চুলচেরা গাণিতিক নিয়মে পরিমাপ করা যায় না।

4 views

Related Questions