1 Answers

মিথিলার স্বামী কন্যা সন্তান হওয়ার জন্য মিথিলাকে দোষারোপ করেন। তার এ ধরনের আচরণকে আমি যৌক্তিক বলে মনে করি না।

সন্তান ছেলে না মেয়ে হবে তা জন্মমূহূর্তে নির্ধারিত হয়ে যায় ক্রোমোজোমের মাধ্যমে। মানবদেহের প্রতিটি কোষে ২৩ জোড়া ক্রোমোজোম থাকে। এই ২৩ জোড়া ক্রোমোজোমের মধ্যে ২২ জোড়া ক্রোমোজোম হচ্ছে দেহ গঠনকারী। আর ২৩তম জোড়া হলো লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম। নারীর ডিম্বকোষে থাকে xx ক্রোমোজোম এবং পুরুষের ডিম্বকোষে থাকে xy ক্রোমোজোম।

জাইগোট সৃষ্টির সময় নারীর x পুরুষের x ক্রোমোজোমের সাথে মিলিত হলে xx দ্বারা মেয়ে শিশুর জন্ম হয়। আর নারীর X পুরুষের y ক্রোমোজোমের সাথে মিলিত হলে xy দ্বারা ছেলে শিশুর জন্ম হয়। সুতরাং, সন্তান ছেলে হবে না মেয়ে হবে তা নির্ধারণ হয়ে যায় জন্মমুহূর্তেই। তাছাড়া দেখা যায়, y ক্রোমোজোমের জন্যই সন্তান ছেলে হয় যার বাহক হলো বাবা।

তাই সন্তান মেয়ে হলে তার দায়ভার মায়ের উপর আসা ঠিক নয়। অথচ মিথিলার স্বামী কন্যা সন্তানের জন্য মিথিলাকেই দায়ী করছেন, যা সম্পূর্ণ অযৌক্তিক।

6 views

Related Questions