1 Answers

বাবা নতুন রাস্তা তৈরিতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বভিত্তিক ব্যবসায়ের (PPP) প্রতি ইঙ্গিত করেছেন।

সরকারি-বেসরকারি অংশীদারিত্ব PPP ব্যবসায় হলো দীর্ঘমেয়াদি অংশীদারি ব্যবস্থা যেখানে জনগণকে সেবা দেয়ার উদ্দেশ্যে বেসরকারি খাত সরকারের সাথে চুক্তি করে যৌথভাবে মূলধন বিনিয়োগ করে। অবকাঠামো নির্মাণ, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, সেবা প্রতিষ্ঠান গঠনে এরূপ ব্যবসায় কার্যকর। এতে উভয়ের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটে ও সরকারের আর্থিক চাপ হ্রাস পায়। অন্যদিকে বেসরকারি বিনিয়োগকারীরাও লাভবান হয়।

একটা দেশের সরকারকে বিভিন্ন কাজের পাশাপাশি উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করতে হয়। এই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা ও সেবাখাত উন্নয়নের কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সাথে মিলে সরকার অংশীদারিত্বের ভিত্তিতে যৌথ উদ্যোগে এরূপ কাজ পরিচালনা করতে পারে। এতে উভয়ের মধ্যে শুধু সহযোগিতার সম্পর্কের উন্নয়নই ঘটে না সেই সাথে সরকারের আর্থিক চাপ হ্রাস পায়। অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানও তুলনামূলকভাবে কম ঝুঁকিতে ও সরকারি ট্যাক্স সুবিধা ভোগ করে দীর্ঘমেয়াদি বিনিয়োগে অংশ নিতে পারে। যা দেশ সেবায় তাদের সরাসরি অংশ গ্রহণের সুযোগ সৃষ্টি করে।

উদ্দীপকে মিনার স্কুল ছুটিতে চট্টগ্রামে মামার বাড়ি যাবার পথে পাশ দিয়ে সড়ক নির্মাণের কাজ হচ্ছে দেখতে পেয়ে মিনার বাবা বললেন, ভারতের রাস্তা খুব বড় বড়। সেখানে সব কাজ সরকার নিজে না করে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে করা হয়, যা আমাদের দেশে দেখা যায় না। তাই আমাদের দেশের কাজের গতি খুবই শম্বুক। যদি যৌথ উদ্যোগে করা যেত অর্থাৎ PPP-এর মাধ্যমে করা যেত তা হলে কাজের গতিশীলতা আসতো এবং দেশের দ্রুত অবকাঠামোগত উন্নয়ন হতো

সুতরাং বলা যায়, মিনার বাবা যে P3 ব্যবস্থার প্রতি ইঙ্গিত করেছেন তা যৌক্তিক ও সুদূরপ্রসারী ভাবনারই প্রতিফলন।

4 views

Related Questions