1 Answers
উদ্দীপকে জাহিদের নতুন করে দুটি মিল স্থাপন করার যৌক্তিকতা রয়েছে।
দেশে ও শিল্প বাণিজ্যে অগ্রসর হওয়ার জন্য যেমনি ব্যক্তি উদ্যোক্তার চেষ্টা ও সৃজনশীলতার প্রয়োজন তেমনি প্রয়োজন সরকারের সহায়তা। কেননা সরকারি সহায়তা তাকে সাফল্য লাভে সহায়তা করবে। জাহিদ নিজের জমি বিক্রি করে কুমিল্লা EPZ এলাকায় টেক্সটাইল মিল স্থাপন করেন। তিনি সুষ্ঠুভাবে কারখানা পরিচালনার মাধ্যমে মুনাফা অর্জনে সক্ষম হন। সেই বছরে বাজেটে সরকার EPZ এলাকায় স্থাপিত সকল মিলকারখানায় ৫ বছরের জন্য কর রেয়াত ঘোষণা করে। কর রেয়াত সুবিধা জাহিদকে শিল্প স্থাপনে উৎসাহিত করে। এ সুবিধা গ্রহণ করার জন্য তিনি EPZ এলাকায় আরও দুটি মিল স্থাপন করেন। এর ফলে তিনি পরবর্তী পাঁচ বছর কর ছাড়া মুনাফা অর্জন করতে পারবেন। মুনাফার ওপর জাহিদের সরকারকে কোনো কর দিতে হবে না। সুতরাং বলা যায়, সরকারি সহায়তার কথা বিবেচনায় জাহিদের নতুন করে দুটি মিল স্থাপনের সিদ্ধান্ত যৌক্তিক ছিল।