1 Answers
মিসেস সেলিনা ও তার সন্তানদের স্বাস্থ্যের বর্তমান অবস্থার কারণ হলো অপুষ্টি।
মিসেস সেলিনা বছর বছর গর্ভধারণ করেন। ফলে তার সন্তানেরা রুগ্ন ও অসুস্থ হচ্ছে। কেননা মায়ের পুষ্টি থেকেই ভ্রূণ পুষ্টি গ্রহণ করে।
গর্ভবতী মা যথাযথ পুষ্টি গ্রহণ না করলে মায়ের শরীর ভগ্ন হয় ও রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। পর্যাপ্ত পুষ্টির অভাবে রুগ্ন, ক্ষীণকায়, অপুষ্ট অথবা অপরিণত শিশু জন্মগ্রহণ করবে। বার বার সন্তান ধারণ করলে প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম, লৌহ, আয়োডিনসহ প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি মায়ের শরীরে তৈরি হয়। ফলে যে সন্তান জন্মলাভ করে সেও শারীরিকভাবে সুস্থ থাকে না। এজন্যই সেলিনার সন্তানেরা প্রায়ই অসুস্থ থাকে। আবার পুষ্টিহীনতার কারণে মায়ের শরীরও রোগাক্রান্ত হয়ে পড়ে। শিশু ও মা উভয়েরই অকালমৃত্যুর সম্ভাবনা তৈরি হয়। পরিবার পরিকল্পনা না করে চললে রুগ্ন মা রুগ্ন সন্তানের জন্ম দেবে এটাই স্বাভাবিক। কেননা ভ্রূণের শারীরিক, মানসিক ও স্নায়ুবিক গঠনের পেছনে মায়ের থেকে প্রাপ্ত পুষ্টি উপাদানের কোনো বিকল্প নেই। তাই বলা যায় ঘন ঘন সন্তান জন্মদানের ফলে অপুষ্টির শিকার সেলিনার স্বাস্থ্যগত সমস্যার কারণেই তার সন্তানেরা এরূপ অবস্থার শিকার।