1 Answers

মিসেস তাহমিনার সন্তানের প্রায়ই অসুস্থ থাকার কারণ হলো স্বাস্থ্যসম্মত খাদ্য সরবরাহে নিরাপত্তাবিধি অনুসরণ না করা।

খাদ্য নিরাপত্তা হলো বিজ্ঞানসম্মত কিছু নীতিমালা যেগুলো খাদ্যবস্তুর প্রক্রিয়াজাতকরণ হতে শুরু করে সংরক্ষণ পর্যন্ত সঠিক নির্দেশনা দেয়। বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করাই নীতিমালাগুলোর প্রধান উদ্দেশ্য।

মিসেস তাহমিনা খাদ্য ক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেন। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা ও খাদ্য প্রস্তুতের সময় সাবধানতা অবলম্বন করেন না। খাদ্য প্রস্তুতের সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিষ্কার পানি ব্যবহার। কিন্তু তাহমিনা তার সন্তানের খাবারের প্লেটটি কাঁচা পানি দিয়ে ধুয়ে ফেলেন। এতে করে জীবাণু সহজেই খাদ্যে সংক্রমিত হতে পারে।

এছাড়া শিশুর খাদ্য প্রস্তুতের সময় নিরাপত্তাবিধি মেনে চলা প্রয়োজন। শিশুকে খাওয়ানোর পূর্ব মুহূর্তে শিশুর খাদ্য তৈরি করতে হয়। কারণ বেশিক্ষণ পূর্বে তৈরিকৃত খাদ্য জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। মিসেস তাহমিনা খুব ভোরেই তার সন্তানের সারা বেলার খাবার একসাথে প্রস্তুত করে ফেলেন। ফলে তার খাবারটি জীবাণু দ্বারা সংক্রমিত হয়।

সুতরাং দেখা যাচ্ছে, শিশুর খাদ্য প্রস্তুত ও পরিবেশনের ব্যাপারে মিসেস তাহমিনার সচেতনতার অভাব রয়েছে। তাই খাদ্য ক্রয়ে সতর্কতা অবলম্বন করেও তিনি সন্তানের সুস্থতা নিশ্চিত করতে পারেন নি। এসকল কারণেই তার তিন বছরের-সন্তানটি প্রায়ই অসুস্থ থাকে।

5 views

Related Questions