1 Answers

অরিত্র ও আদ্রিতার সন্তানের পরিণতি পূর্বজন্মের কর্মের ফলে ঘটেছে। বুদ্ধ চূল্পকর্ম বিভঙ্গ সূত্রে তোদেয়্য ব্রাহ্মণ বুদ্ধ শুভ মাণবককে বলেছেন- 'হে মাণবক! পৃথিবীতে কোনো কোনো নারী বা পুরুষ প্রাণীহত্যা করে, প্রাণীদের ওপর অত্যাচার করে। সবসময় প্রাণীর রক্তে হাত রঞ্জিত করে এবং তারা অস্ত্রের দ্বারা জীবের ওপর অত্যাচার চালায়। জীবের ওপর এ রকম অত্যাচার করা উচিত নয়। এ ধরনের কাজের জন্য তারা অপায়, দুর্গতি, অসুরলোক অথবা নরকে জন্ম নেয়। আর যদি মানবকুলে জন্মগ্রহণ করে তারা কম আয়ু পায় এবং সবসময় কঠিন রোগে আক্রান্ত হয়।'

'হে মাণবক! 'এ পৃথিবীতে কোনো কোনো নারী বা পুরুষ রাগী হয়। সামান্য কথাতেই তারা রেগে ওঠে। মন্দ কথা বলে। রাগ, হিংসা দীর্ঘদিন ধরে মনে পুষে রাখে এবং পরে তা আবার প্রকাশ করে। এরূপ কাজের জন্য তারা অপায়, দুর্গতি, অসুরলোকে অথবা নরকে জন্মগ্রহণ করে। আর যদি তারা মানবকুলে জন্ম নেয়ও তবে তাদের চেহারা খুবই বিশ্রী হয়। এটিই তাদের বিশ্রী হওয়ার কারণ।'

5 views

Related Questions