1 Answers

ব্যবসায় নৈতিকতা মেনে না চলা সালমানের এই পরিণতির কারণ বলে আমি মনে করি।

অতিরিক্ত মুনাফার লোভে সমাজের জন্য ক্ষতিকর কোনো কিছু করা অনৈতিক কাজ। খাদ্যে ভেজাল দেওয়া, নিম্নমানের পণ্য তৈরি ও বিক্রি করা, ওজন কম দেওয়া, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করা প্রভৃতি এ কাজের অন্তর্গত। এসব কাজ ব্যবসায়ীর সুনাম নষ্ট করে।

উদ্দীপকের সালমান 'ভাই ভাই মেডিকেল'-এর একজন মালিক। সে দ্রুত বড়লোক হওয়ার জন্য অবৈধ কাজ করে। বেশি লাভের আশায় সে নিম্নমানের ওষুধ বিক্রি করে। এছাড়া, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ভোক্তাদের কাছে সরবরাহ করে। তার দোকানের ওষুধ খেয়ে রোগীরা অসুস্থ হয়। এ কাজগুলো ব্যবসায়ের দৃষ্টিতে অনৈতিক ও অবৈধ। তাই তাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়।

সালমান এ অবৈধ কাজগুলো না করলে এ সমস্যায় পড়তো না। নৈতিকতা মেনে চললে তার ব্যবসায় টিকে থাকতো। তার অনৈতিক কাজের ফলে মানুষের ক্ষতি হয়েছে। ভোক্তারা তার প্রতি অসন্তুষ্ট হয়েছে। এতে তার ব্যবসায়িক সুনাম নষ্ট হয়েছে। ফলে সালমানকে এরূপ পরিস্থিতির শিকার হতে হয়েছে। সুতরাং, অনৈতিকতা সালমানের ব্যবসায়িক ক্ষতির প্রধান কারণ।

4 views

Related Questions