1 Answers
মাদকাসক্তি সমাজের বিপুল যুব সম্প্রদায়কে ধ্বংস করে। অরিত্র পাল্লায় পড়ে মাদক গ্রহণ করে। তার পিতা-মাতা ও বিদ্যালয়ের শিক্ষকরা জানতে পারলেন আরও অনেক যুবকের মতো তাদের সন্তান মাদকাসক্তির কারণে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। পিতামাতা ও স্কুলশিক্ষকরা তাকে কাছে ডেকে আলাদাভাবে মাদকাসক্তির কুফল সম্পর্কে অবহিত করতে পারে। মাদক গ্রহণে ব্যক্তির জীবনে কী ধরনের মানসিক, দৈহিক ও আর্থিক ও সামাজিক ক্ষতি হয়, সে পরামর্শ অরিত্রকে দিতে পারে, এ বিষয়ে তাকে আরও সাহায্য করতে পারে পরিবারের সকল সদস্য ও সহপাঠীরা। এভাবে সকলের সমন্বিত প্রচেষ্টার দ্বারা এবং ধর্মীয় মূল্যবোধ দ্বারা পিতামাতা তাকে জাগ্রত করতে পারে। যার ফলে সে নেশার ঘোর থেকে এবং অন্ধকার থেকে আলোর জগতে ফিরে আসতে পারে।
5 views
Answered