1 Answers
আমার কোনো মাদকাসক্ত বন্ধুকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমি নানা পদক্ষেপ গ্রহণ করতে পারি। পরিবারের পর বন্ধুমহলই মানুষের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। আমাদের কোনো বন্ধু যদি ভুলপথে পরিচালিত হয় তবে তাকে সুপথে ফিরিয়ে আনা আমাদের নৈতিক দায়িত্ব। আমার কোনো বন্ধু যদি মাদকাসক্ত হয়ে পড়ে তবে আমি তার পরিবারের সহায়তায় তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে অগ্রসর হব। তাকে মাদকাসক্তির কুফল সম্পর্কে অবহিত করব এবং ধর্মীয় অনুশাসন মেনে জীবনযাপন করতে উদ্বুদ্ধ করব। আমার বন্ধুটি যদি মাদকাসক্তি থেকে মুক্তি পেতে চায় তবে আমি তাকে সর্বাত্মক সহযোগিতা করব। তাকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে নিয়ে যাব এবং সেখানে তার চিকিৎসার ব্যবস্থা করব। তার যে অসৎ সঙ্গ রয়েছে তাদের থেকে তাকে দূরে সরিয়ে রাখব। সর্বোপরি তাকে সবসময় ভালো কথা ও ভালো কাজে উদ্বুদ্ধ করব এবং সুপথে পরিচালিত হতে উৎসাহিত করব।