1 Answers

রাফিন ও দিয়ার একটি কন্যা সন্তান আছে।

পরিবারের প্রথম সন্তান হওয়ায় রাফিনের কন্যা বহুদিন একা আধিপত্য বিস্তার করেছিল। তাই তার পক্ষে নতুন শিশুর আগমনের পরিস্থিতিতে খাপ খাওয়াতে অসুবিধা বেশি হবে। সেজন্য অনাগত শিশু সম্বন্ধে তাকে মানসিক প্রস্তুতি নিতে হবে। পরিবারের নতুন শিশুটির আগমন তার জন্য আনন্দের এটা তাকে বোঝাতে হবে।

নতুন শিশুটির প্রতি অতিরিক্ত মনোযোগ যেন রাফিনের মেয়ের কষ্টের কারণ না হয় সে কথাটি মনে রেখেই তাকে আদর করতে হবে। ছোট শিশুটি তার ভাই বা বোন, তার অনেক আদরের এসব কথা বুঝিয়ে বললে শিশুর সাথে তার সম্পর্কের উন্নতি ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এছাড়া আরও বিকল্প ব্যবস্থার মধ্যে রয়েছে তাকে ছোটোখাটো কিছু দায়িত্ব প্রদান। যেমন- বোতলটা আনো, তোয়ালেটা রাখো ইত্যাদি কাজ করার সুযোগ দিলে শিশুরা অন্যের ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে স্বাবলম্বী হবে। নতুন শিশুর সাথে তাকে শেয়ার করার বা নিজের জিনিস ভাগাভাগি সম্বন্ধে সজাগ ও সচেতন করে তুলতে হবে। ছোট শিশুটিকে মা যখন ঘুম পাড়ায় ঠিক তখনই বড়টির কোলে ওঠার বায়নায় মা ভীষণ সমস্যায় পড়েন। সেজন্য বড় শিশুটিকে পরিবারের সদস্যরা সাহায্য করবেন যাতে সে ধৈর্য ধরতে পারে। এই ব্যাপারে রাফিন ও দিয়ার পরিবারের সদস্যদের সাহায্য করতে হবে।

তাহলে রাফিনের মেয়ে নতুন শিশুর আগমনের জন্য মানসিকভাবে প্রস্তুত হবে।

6 views

Related Questions