1 Answers

রেহান ও শায়লার মানসিক প্রস্তুতি ছাড়াও নতুন শিশুর আগমনে আরও কিছু প্রস্তুতি প্রয়োজন।

গর্ভাবস্থা নিশ্চিত হওয়ার পর থেকে স্বাভাবিক অবস্থায় শায়লাকে মাসে একবার চিকিৎসকের নিকট যেতে হবে। ৭ মাসের পর থেকে মাসে দুইবার যেতে হবে। নিয়মমাফিক পরীক্ষাগুলো তার জন্য দরকার। চিকিৎসক নিয়মিত তার ওজন নেবেন, রক্তচাপ পরীক্ষা করবেন, প্রস্রাবও পরীক্ষা করবেন। যেকোনো দুর্ঘটনা এড়ানোর জন্য শায়লার চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রাথমিক দায়িত্ব।

নতুন শিশুর আগমনে শায়লার পরিবারের অন্যান্য সদস্যদেরও প্রস্তুতি প্রয়োজন। স্বাভাবিকভাবে সন্তান প্রসবের পর শায়লা বেশ দুর্বল বোধ করবেন এবং কাজকর্ম তেমন করতে পারবে না। তাই অন্যান্য পারিবারিক কাজের দায়িত্ব আত্মীয়স্বজন অথবা কাজের লোকের উপর ন্যস্ত করতে হবে। এ সকল দায়িত্ব তাই যথাযথভাবে পালনের জন্য পরিবারের সদস্যদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

সুতরাং নতুন শিশুর আগমনে শায়লা ও রেহানের মানসিক প্রস্তুতি ছাড়াও উপরিউক্ত প্রস্তুতির প্রয়োজন আছে।

5 views

Related Questions