1 Answers

নতুন বাবা-মা হিসেবে রেহান ও তার স্ত্রী শায়লার বেশ কিছু প্রস্তুতির প্রয়োজন। পরিবারের আনন্দময় সুন্দর ও সুস্থ সম্পর্ক নির্ভর করে মায়ের উপরে। শায়লা প্রথমবার মা হবে। তাই প্রথম সন্তানের জন্য তার প্রস্তুতি গুরুত্বপূর্ণ।

শায়লা তার সন্তানের আগমনে খুবই আনন্দিত। মাঝে মাঝে তিনি আবেগিকভাবে অসামঞ্জস্যপূর্ণ হতে পারেন। অনেক নতুন মা হতাশায় ভোগেন। অনেক মা মাতৃত্ব বা নতুন জীবনের হতাশা কাটিয়ে উঠতে সময় নেন। সন্তানকে সফল মানুষ হিসেবে গড়ে তোলার গুরুদায়িত্বের জন্য শায়লাকে সবসময় প্রস্তুত থাকতে হবে। এক্ষেত্রে রেহানের ভূমিকাও গুরুত্বপূর্ণ। শায়লার শারীরিক ও মানসিক যত্নের ব্যাপারে তাকে সচেতন হতে হবে। রেহানের সহানুভূতি, সহযোগিতা ও নিরাপত্তার আশ্বাস শায়লাকে তার দায়িত্ব নিতে সাহস যোগাবে। পারিবারিক কাজেও তার সহযোগিতা খুব প্রয়োজন। যেকোনো কাজে দুজনের অংশগ্রহণ পারিবারিক পরিবেশ আনন্দময় করে তুলবে।

4 views

Related Questions