1 Answers

জারার শিশুটি নবজাতক। মায়ের দুধই তার একমাত্র খাদ্য। শিশুর জন্য মায়ের বুকের দুধ আদর্শ খাদ্য। শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই দুধ উৎপাদন ও ক্ষরণের প্রস্তুতি মায়ের দেহে চলতে থাকে। শিশু বুকের দুধ টানতে শুরু করলে দুধের ক্ষরণ দ্রুত হয়।

শিশুটি জন্মগ্রহণের পর পরিচর্যাকারী তাড়াতাড়ি শিশুকে মায়ের দুধ খাওয়ানোর ব্যবস্থা করেন। কারণ জন্মের এক ঘণ্টার মধ্যে শিশুকে মায়ের দুধ খাওয়ানো তার জীবনের শ্রেষ্ঠ সূচনা। মায়ের প্রথম দুধকে শালদুধ বা colostrum বলে। এই দুধ হলুদ বর্ণের, গাঢ় আঠালো হয়। প্রতিদিন গড়ে ৮০-১০০ মি.লি. পরিমাণ শালদুধ উৎপাদিত হয়। প্রসবের ২/৩ দিন পর্যন্ত শালদুধ নির্গত হয়। শালদুধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ডায়রিয়া, জন্ডিস ও শ্বাসনালির ইনফেকশন হতে শিশুদের রক্ষা করে। শিশুটিকে বাইরের কোনো দুধ, চিনি, মধু, পানি দেওয়া থেকে সম্পূর্ণ বিরত রাখা হয়। পরিচর্যাকারী জারাকে বলেন শিশুকে ৬ মাস পর্যন্ত কেবল বুকের দুধ দিতে হবে।

4 views

Related Questions