1 Answers
জন্ম হতে প্রথম দুই সপ্তাহ পর্যন্ত সময় হলো নবজাতক কাল। নবজাতক কালের শিশুর প্রতিক্রিয়া দেখে একটি শিশুর সুস্থতা যাচাই করা যায়। যদি সকল শিশু শারীরিক মানসিকভাবে একই রকম হয় না, তথাপি কিছু কিছু প্রতিক্রিয়া শিশুর সুস্থতার নির্দেশ দেয়।
উদ্দীপকের শিশুটি স্বাভাবিক নিয়মে পৃথিবীতে জন্মলাভ করেছে। সে কান্না করে তার সমস্যার জানান দিচ্ছে। হঠাৎ চমকে উঠছে। ক্ষুধার্ত শিশুর চোয়ালে হাত দিলে মুখ সেদিকে ঘুরিয়ে নিচ্ছে। তার ওজন, নাড়ীর গতি, শ্বাস-প্রশ্বাস ক্রিয়া স্বাভাবিক আছে। দিনের বেশির ভাগ সময়ই ঘুমিয়ে কাটাচ্ছে। তার দৈনিক গঠন ঠিক আছে। হৃদস্পন্দনও বয়স্ক ব্যক্তির তুলনায় বেশি দ্রুত। ঠিকমতো মলমূত্র ত্যাগ করছে। এসকল বিষয় অবলোকন করে ডাক্তার শিশুকে সুস্থ বলে মত দেন।
5 views
Answered