1 Answers
শামীমার বয়স ১৬ বছর হওয়ায় সে তারুণ্যে অবস্থান করছে।
তারুণ্যের অন্যতম বৈশিষ্ট্য হলো পেশা নির্বাচনের প্রস্তুতি। তরুণ বয়সে শারীরিক, মানসিক, আবেগিক, পরিপক্কতার ফলে পেশা সম্পর্কে ভাবনা দেখা দেয়। কারণ তারা অর্থনৈতিক দিক থেকেও স্বাবলম্বী হতে চায়।
শামীমার স্বাবলম্বী হওয়ার ইচ্ছা থেকেই শুরু হয় জীবিকা নির্বাচনের চিন্তা ও প্রস্তুতি এবং পেশা সম্পর্কে প্রচলিত ধারণা অর্জন করে। পেশা নির্বাচনের ক্ষেত্রে পেশাগত মর্যাদা বিশেষ প্রাধান্য লাভ করে তাই চাকরি গ্রহণের পূর্বেই প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষা, চাকরির সুযোগ- সুবিধা, স্বাধীনতা, কর্তৃত্ব ও নিরাপত্তা ইত্যাদি শর্ত তাকে উদ্বিগ্ন করে তোলে। তরুণ ছেলেমেয়েরা তাদের পছন্দ-অপছন্দ ও শখের উপর ভিত্তি করেই পেশা বাছাই করে। পরবর্তীতে আদর্শ, ক্ষমতা ও মূল্যবোধও এ নির্বাচনের মধ্যে নিহিত থাকে। তরুণরা বাস্তব অবস্থার প্রেক্ষাপটে পেশা নির্বাচন করে যা তাদের প্রতিষ্ঠা আনার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম।