1 Answers
আনন্দ ফল ও শাকসবজি চাষ করে জীবিকা নির্বাহ করে বাংলাদেশে বেকারত্ব নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফল ও শাকসবজি চাষে পুঁজি অনেক কম লাগে। এর চাষে তেমন উর্বর জমির প্রয়োজন হয় না তাই যেকোনো জমিতে চাষ করা যায়। অনেক বেশি সার ও সেচেরও প্রয়োজন হয় না। ফলে সার ও সেচ খরচ অনেকাংশে কম লাগে।
এছাড়াও ফল ও শাকসবজি চাষ যেকোনো মৌসুমে করা যায়। ফলে নির্দিষ্ট কোনো সময়ে করার প্রয়োজন হয় না। আর ফল ও শাকসবজি অনেক কম সময়ে উৎপন্ন হয়। এতে লাভের জন্য অনেক সময় অপেক্ষা করতে হয় না। আবার এদের চাহিদা কখনও কমে বা বাড়ে না, সব সময় একই রকম থাকে। ফলে ঝুঁকি কম ও বেকার লোকেরা সহজেই চাষ করে লাভবান হতে পারে।
অতএব উপরের আলোচনা থেকে বলা যায় যে, আনন্দের জীবিকা নির্বাহের মাধ্যমটি দেশের বেকারত্ব বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।