1 Answers
এসএমই ঋণ ক্ষুদ্র ও মধ্যম আকারের শিল্পে অর্থ যোগানের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখে।
দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ত্বরান্বিত করতে এসএমই ফাউন্ডেশন যে ঋণ সরবরাহ করে, তাকে এসএমই ঋণ বলে। এ খাতটি সাধারণত শ্রমঘন হওয়ায় জাতীয় আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে দ্রুত অবদান রাখতে সক্ষম। এ সংগঠনের মূল লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণের মাধ্যমে শিল্পোন্নয়নকে ত্বরান্বিত করে। ফলে একে কর্মসংস্থান সৃষ্টিকারী যন্ত্র বলা হয়ে থাকে। তাই বলা যায়, এসএমই ঋণ দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখে।
4 views
Answered