1 Answers
উদ্দীপকে জনাব 'এ'-এর কর্মকান্ডে আখলাকে হামিদার একটি বৈশিষ্ট্য কর্তব্যপরায়ণতা অনুপস্থিত।
মানুষ হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সতর্ক ও সচেতন থাকা, সময়মতো সুন্দর ও সুচারুভাবে এগুলো পালন করা এবং এক্ষেত্রে কোনোরূপ অবহেলা বা উদাসীনতা প্রদর্শন না করাকেই কর্তব্যপরায়ণতা বলা হয়। জনাব 'এ' নিয়মিত ক্লাস নেন না, তার দায়িত্ব ঠিকমতো পালন করেন না। যা কর্তব্যপরায়ণতার অনুপস্থিতি নির্দেশ করছে।
মানবজীবনে কর্তব্যপরায়ণতার গুরুত্ব অপরিসীম। কর্তব্যপরায়ণতা পার্থিব জীবনের সফলতার প্রধানতম হাতিয়ার। তাই একজন মুমিনের জন্য কর্তব্যপরায়ণ হওয়া আবশ্যক। মুমিন ব্যক্তি আল্লাহর ইবাদতের পাশাপাশি বাস্তবজীবনের দায়িত্ব-কর্তব্য সঠিকভাবে পালন করেন। কেননা কাজে অবহেলা করলে পরকালে জবাবদিহি করতে হবে। মহানবি (স.) বলেছেন,
كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ .
অর্থ : “তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকেই তার দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসিত হবে।” (বুখারি)
সুতরাং বলা যায়, দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করার জন্য কর্তব্যপরায়ণ হওয়া আবশ্যক।