1 Answers
উদ্দীপকের চরিত্র আমীর আলী সাহেব একজন দায়িত্ব সচেতন চেয়ারম্যান। তার চরিত্রে জনসেবা, ন্যায়বিচার ও আল্লাহভীতির দৃষ্টান্ত লক্ষ করি। যা ইসলামি আদর্শের দৃষ্টান্ত বহন করে।
ইসলামে জনসেবা ও ন্যায়বিচারের প্রতি সমধিক গুরুত্বারোপ করা হয়েছে। আমীর আলীর চরিত্রে আমরা এরই প্রতিফলন দেখতে। পাই। তিনি আল্লাহর ভয়ে নিজের দোষত্রুটি সম্পর্কে সচেতন। ইসলামের সুমহান আদর্শে তিনি দীপ্তিমান। তার চরিত্রে আমরা প্রজাবাৎসল্যের নজির খুঁজে পাই।
ইসলাম ন্যায়বিচারের প্রতি তাগিদ দিয়েছে। আমীর আলীর চরিত্রে আমরা এরই প্রতিফলন দেখতে পাই। আল্লাহভীতি তাকে ইসলামের সুমহান আদর্শে উজ্জীবিত করেছে। তাকওয়া আমীর আলীকে একজন সৎ, চরিত্রবান এবং একজন সত্যিকার জনসেবকে পরিণত করেছে। যা তাকে ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ দান করবে।
4 views
Answered