1 Answers

দিয়া ও রাফিনের কর্মস্থলে থাকাকালীন সময়ে রাফিনের মা-বাবা রাফিনের সন্তানের দেখাশোনা করেন। দিয়া একজন কর্মজীবী মা।

দিয়া পুনরায় গর্ভধারণ করে। সন্তান জন্মের পর মাতৃত্বকালীন ছুটি শেষে তাকে কর্মস্থলে যোগ দিতে হবে। এসময় তার সন্তানদের দেখাশোনা কে করবে, এ বিষয়ে আগে থেকেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তা না হলে পরিবারে বিশৃঙ্খলা দেখা দিবে।

স্বাভাবিকভাবে সন্তান প্রসবের পর দিয়া বেশ দুর্বল বোধ করবেন এবং কাজকর্ম ঠিকভাবে নাও করতে পারেন। তখন তার শরীরে প্রচুর শক্তির প্রয়োজন হবে। তাই বাড়ির শিশুর দেখাশোনা এবং অন্যান্য পারিবারিক কাজের দায়িত্ব আত্মীয়স্বজন অথবা কাজের লোকের 'উপরে ন্যস্ত করতে হবে। দায়িত্ব কারো উপরে না দিলে সারা পরিবারে বিশৃঙ্খলা দেখা দেয়। তাই দিয়ার অনুপস্থিতিতে পরিবারের সদস্যদের নতুন শিশুর প্রতি দায়িত্ব পালন করতে হবে। অন্যথায়, দিয়া নিজের প্রতি নজর দিতে পারবে না এবং শিশু ও সংসারের প্রতিও অবহেলা হবে।

5 views

Related Questions