1 Answers
উদ্দীপকের জুরান মিয়া একটি জমিতে ডি-১৫৪ ও অপর জমিতে সিসি-৪৫ জাতের পাট চাষ করেন। ডি-১৫৪ ও সিসি-৪৫ উভয়ই দেশি জাতের পাট হলেও জুরান মিয়া সিসি-৪৫ জাতের পাট আষাঢ় মাসে এবং ডি-১৫৪ ভাদ্র মাসে কাটেন। সিসি-৪৫ হলো জো পাট যা আগাম বপন উপযোগী জাত। এই পাট বপনের সময় ১লা ফাল্গুন থেকে ১৫ই বৈশাখ। বপনের ১৩৫-১৮০ দিন পর আষাঢ় মাসে পাট পরিপক্ক হয় এবং কাটা শুরু হয়। এরপর কাটলে পাটের গুণগতমান নষ্ট হয়ে যাবে। তাই জুরান মিয়া আষাঢ় মাসে সিসি-৪৫ পাট কাটেন। অপরদিকে ডি-১৫৪ জাতটি চৈত্রের প্রথম সপ্তাহে রোপণ করা হয়। ৪ মাস পর শ্রাবণ মাসে এই জাতের পাট পরিপক্ক হতে শুরু করে। এর আগে পাট কাটলে পাটের মান ভালো হয় না। এ কারণে জুরান মিয়া ডি-১৫৪ জাতের পাট ভাদ্র মাসে কাটেন। উল্লিখিত কারণে এবং ভালো ফলন পাবার উদ্দেশ্যে জুরান মিয়া ভিন্ন ভিন্ন সময়ে পাট কেটে থাকেন।