1 Answers

প্রতিষ্ঠানের কর্মীদের ভিন্ন ভিন্ন কর্মকর্তার আদেশ পালন ব্যবস্থাপনার আদেশের ঐক্য নীতির লঙ্ঘন।

একজন কর্মীর আদেশকর্তা হবেন একজনমাত্র ব্যক্তি- এরূপ হওয়ার বিষয়টি নিশ্চিতকরণের নীতিকেই ব্যবস্থাপনায় আদেশের ঐক্য নীতি বলে। অর্থাৎ কোনো অধস্তন একজন ঊর্ধ্বততের নিকট থেকেই সরাসরি আদেশ লাভ করবে এবং তার কাজের জন্য ঐ ঊর্ধ্বতনের নিকট জবাবদিহি করবে। কখনই একাধিক ব্যক্তির নিকট থেকে আদেশ লাভ বা একাধিক জবাবদিহি করবে না।

উদ্দীপকে রহিম লি. একটি রপ্তানিমুখী সিরামিক কারখানা। তাদের প্রতিষ্ঠানের কর্মীরা একই সময়ে ভিন্ন ভিন্ন কর্মকর্তার আদেশ পালন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে। এখানে ব্যবস্থাপনার আদেশের ঐক্য নীতির লঙ্ঘন হচ্ছে।

5 views

Related Questions