1 Answers
শিশুকে বুকের দুধ পান করানোর কতগুলো নিয়ম রয়েছে। মিথিলা এগুলো মেনে চলেন।
মিথিলা তার বড় সন্তানকে বুকের দুধ পান না করালেও বুকের দুধের উপকারিতা জানার পর দ্বিতীয় সন্তানকে বুকের দুধ পান করান। শিশুকে মায়ের বুকের দুধ পান করানোর সময় কতগুলো বিষয়ের প্রতি লক্ষ রাখতে হবে। যেমন-
১. শিশুকে বুকের দুধ পান করানোর জন্য মানসিক প্রস্তুতি গর্ভাবস্থাতেই গ্রহণ করতে হবে।
২. সঠিক অবস্থান ও ভঙ্গি শিশুকে দুধ চুষতে সহায়তা করে। যেমন-
- শিশুর শরীর ও মায়ের শরীর যথাসম্ভব কাছাকাছি থাকা।
- শিশুর মুখ মায়ের বুকের দিকে ঘোরানো থাকবে ও মুখ বড় করে হাঁ করে। মুখে স্তনের বোঁটা সম্পূর্ণ ঢোকানো থাকবে। শিশুর দুধ চোষা ও গিলা বাইরে থেকে বোঝা যাবে।
- দুধ খেয়ে পরিতৃপ্তি হলে শিশু অনেক সময় ঘুমিয়ে থাকে।
- দুধ খাওয়ানো শেষে কাঁধের ওপর শিশুর পেট রেখে হাতের তালু দিয়ে পিঠের ওপর হালকাভাবে ২/৩ বার চাপ দিতে হবে। শিশু ঢেঁকুর তুলবে, এতে পেটের বাতাস বের হয়ে আসবে। শিশু আরাম অনুভব করবে।
- এক স্তন থেকে সম্পূর্ণ দুধ খাওয়ার পর প্রয়োজনে অন্য স্তন দিতে হবে। বারবার স্তন পরিবর্তন করলে শিশু পুষ্টি ঠিকমতো পায় না। কারণ শিশু যখন স্তন পান শুরু করে, তখন দুধে জলীয় অংশ বেশি থাকে, যা শিশুর তৃষ্ণা মেটায়। পরের দুধ অপেক্ষাকৃত ঘন, এতে পুষ্টির মান বেশি। তাই বারবার স্তন পরিবর্তন করলে শিশু পর্যাপ্ত পুষ্টি পায় না।
- উল্লিখিত নিয়মগুলো মেনে মিথিলা তার সন্তানকে বুকের দুধ পান করান।
4 views
Answered