খাদ্যতালিকা পরিকল্পনায় বিবেচ্য বিষয়গুলো মিনার খাবার গ্রহণের আঙ্গিকে বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
লাইজু বেগম মৌলিক খাদ্যগোষ্ঠী অনুসরণ করলে তার পরিবারে খাদ্য সম্পর্কিত সমস্যার সমাধান সম্ভব। একটি খাদ্যে সকল পুষ্টি উপাদান বর্তমান থাকে না। তাই খাদ্যগুলোকে এর প্রধান পুষ্টি উপাদানের ভিত্তিতে একটি শ্রেণিবিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে যা মৌলিক খাদ্যগোষ্ঠী নামে পরিচিত।
আমরা জানি কতগুলো খাদ্য একটি বিশেষ উপাদানের উত্তম উৎস অথচ অন্য উপাদান তেমন সরবরাহ করতে পারে না। এর জন্য পুষ্টি চাহিদা পূরণে ভিন্ন ভিন্ন খাদ্যের উপর নির্ভর করতে হয়। বিভিন্ন খাদ্যের সমাবেশে প্রয়োজনীয় উপাদান যোগানো সুষম খাদ্য প্রস্তুতের উদ্দেশ্য।
মৌলিক খাদ্যগোষ্ঠীর প্রত্যেক বিভাগ থেকে খাদ্য নির্বাচন করে দৈনন্দিন খাদ্যতালিকা প্রস্তুত করলে সুষম খাদ্য হয়। মৌলিক খাদ্যগোষ্ঠীর কোনো একটি শ্রেণির খাদ্য উপাদান বাদ গেলে তার ঘাটতি হতে পারে। তাই প্রতিবেলায় মৌলিক খাদ্যগোষ্ঠীর একই খাদ্যগোষ্ঠী হতে একই খাদ্য নির্বাচন না করে অন্য খাদ্য নির্বাচন করে খাদ্যে বৈচিত্র্য আনার পাশাপাশি বিভিন্ন পুষ্টি উপাদানের সমারোহ ঘটানো সম্ভব হয়।
সুতরাং বলা যায়, মৌলিক খাদ্যগোষ্ঠীর প্রত্যেক গোষ্ঠী হতে খাদ্য গ্রহণ করে লাইজু তার সমস্যার সমাধান করতে পারবেন।