1 Answers
প্রসূতি হিসেবে নীলার খাদ্যতালিকায় কতগুলো বিষয় লক্ষ রাখতে হবে।
নীলার খাদ্য পরিকল্পনার সময় তার বয়স, শারীরিক চাহিদা, পরিবারের আয়, পরিশ্রমের ধরন, বয়স, রুচি, আবহাওয়া ও মৌসুম ইত্যাদি বিষয়ে লক্ষ করতে হবে।
খাদ্য পরিকল্পনার সময় বয়সের কথা বিবেচনা করতে হবে। নীলার ক্ষেত্রেও তার বয়স উপযোগী খাদ্য পরিকল্পনা করতে হবে। এছাড়া পরিবারের আয় খাদ্য পরিকল্পনার একটি অন্যতম বিবেচ্য বিষয়। তাই পরিবারের আয়ের সাথে সামঞ্জস্য রেখে নীলার খাদ্য পরিকল্পনা করতে হবে। পরিবারের সামর্থ্যের বাইরে কোনো খাবার মেনুতে রাখা যাবে না। শরীরের চাহিদার ওপর ভিত্তি করে মেনু তৈরি করা হয়। নীলা যেহেতু একজন প্রসূতি, তাই স্বাভাবিক অবস্থার চেয়ে তার বেশি খাদ্য গ্রহণ করা প্রয়োজন। সেদিকে লক্ষ রেখে তার খাদ্য পরিকল্পনা করতে হবে। নীলার খাবার অবশ্যই তার রুচি অনুযায়ী তৈরি করতে হবে। তার বুচির সাথে সামঞ্জস্য রেখে তাকে পুষ্টিকর খাবার দিতে হবে। নীলার জন্য প্রচুর ভিটামিন ও খনিজ লবণ দরকার। তাই তাকে আবহাওয়া ও মৌসুম অনুযায়ী বিভিন্ন প্রকার শাকসবজি ও ফলমূল দিতে হবে।
তাই বলা যায়, নীলার মেনু পরিকল্পনার সময় ওপরের বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। এর ফলে তার শরীর সুস্থ থাকবে।