1 Answers

উদ্দীপকে পরিচর্যাকারী নবজাতকের স্বাস্থ্য সমস্যাগুলো জারাকে অবগত করেন।

নবজাতকের মধ্যে যে সকল স্বাস্থ্য সমস্যা দেখা দেয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো- জ্বর, নেতিয়ে পড়া, খেতে না পারা, শ্বাসকষ্ট, খিচুনি, শরীরের তাপমাত্রা কমে যাওয়া, নাভি থেকে পুঁজ বের হওয়া, চোখ দিয়ে পানি পড়া ইত্যাদি। নবজাতকের কয়েকটি স্বাস্থ্য সমস্যা আলোচনা করা হলো-

১. সদ্যজাত শিশু নীল হয়ে যাওয়া: নবজাতকের শ্বাসকার্য ঠিকমতো না চললে, ফুসফুসের রোগ, হৃদরোগ ও মস্তিষ্কে আঘাত পেলে নীল হয়ে যায়। এটি নবজাতকের জন্য জটিল ও মারাত্মক অবস্থা।

২. জন্মগত ত্রুটি: অনেক শিশু জন্মগত ত্রুটি নিয়ে জন্মায়। যেমন- দৈহিক গঠনে জটিলতা, খাদ্যনালি, শ্বাসনালি বা মলদ্বার অস্বাভাবিক বা অসম্পূর্ণ। 

৩. জ্বর: নবজাতকের জ্বর হলে বুঝতে হবে দেহে সংক্রমণ হয়েছে। 

৪. খিঁচুনি: নবজাতকের জন্মের পরপর খিঁচুনি হলে মেনিনজাইটিস, ধনুষ্টংকার হওয়ার আশঙ্কা থাকে। 

৫. বমি: জন্মগ্রহণের পর অবিরাম বমি বা লালা বের হওয়া জটিলতার লক্ষণ। 

৬. জন্ডিস: নবজাতকের ৩/৪ দিন বয়সে সামান্য জন্ডিস দেখা দিতে পারে। ১০ দিনের বেশি জন্ডিস স্থায়ী হলে জটিল জন্ডিস হয়েছে। বলে ধরা হয়। 

৭. পেটে ব্যথা: হজমে সমস্যা, কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা ইত্যাদি কারণে পেটে ব্যথা হতে পারে। এর ফলে শিশুর হাত-পা শক্ত হয়ে যায় এবং চিৎকার করে। 

৮. চোখের সংক্রমণ: নবজাতকের চোখে জীবাণু সংক্রমণ হলে চোখ দিয়ে পানি পড়ে লাল হয়, পুঁজ হতে পারে।

উল্লিখিত স্বাস্থ্য সমস্যাগুলো নবজাতকের দেখা দিতে পারে। তাই পরিচর্যাকারী জারাকে এগুলো সম্পর্কে অবগত করেন।

4 views

Related Questions