1 Answers

ইমতিয়াজ একটি রেস্টুরেন্টের মালিক। তিনি তার প্রতিষ্ঠানের খাদ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছু বিষয় মেনে চলেন।

স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্য সরবরাহ করতে হলে খাদ্য ক্রয় থেকে শুরু করে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে কতগুলো সতর্কতা অবলম্বন। করতে হবে। নিচে এগুলো বিস্তারিত আলোচনা করা হলো-

ইমতিয়াজ তার রেস্টুরেন্টের জন্য মেনু পরিকল্পনা ও বাজেট করেন। খাদ্যের মান, গুণ, দাম, মৌসুম ইত্যাদি লক্ষ রাখেন। তিনি সঠিকভাবে খাদ্য ভাণ্ডারজাত বা গুদামজাত করেন। যাতে পচনশীল খাদ্য পচে নষ্ট হয়ে না যায়। খাদ্য প্রস্তুত করতে তিনি অভিজ্ঞ পাচক দ্বারা খাদ্য প্রস্তুত করান। খাদ্য প্রস্তুতের সময় রেসিপি সঠিকভাবে অনুসরণ করতে বলেন। খাদ্য প্রস্তুত ও পরিবেশনে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে লক্ষ রাখেন। মজুত ঘর, রান্নার স্থান, খাদ্য পরিবেশনের স্থানে বায়ু চলাচল ও ধোঁয়া নির্গমন, পানি নিষ্কাশন, মশা-মাছির উপদ্রব থেকে রক্ষা প্রভৃতি বিষয়ে লক্ষ রাখেন। রান্নার কাজে তার কর্মীরা বৈদ্যুতিক সরঞ্জাম ও যন্ত্রপাতির ব্যবহার করেন। কতজন লোকের একত্রে আহার পরিবেশন করা হবে, তার ওপর বিবেচনা করে স্থান নির্বাচন করেন। নির্ধারিত সময়ে যেন খাদ্য পরিবেশন করা হয় সেদিকে লক্ষ রাখেন। একজনের ওপর যেন কাজের অধিক চাপ না পড়ে, সেদিকে লক্ষ রাখেন।

5 views

Related Questions