1 Answers
উদ্দীপকে গণি মিয়ার আচরণে আখলাকে যামিমার প্রতারণা বিষয়টির প্রতিফলন ঘটেছে।
ইসলামি পরিভাষায় প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোঁকার ওপর ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করাকে প্রতারণা বলা হয়। প্রতারণা নানাভাবে হয়। যেমন- ওজনে কম দেওয়া, পণ্যদ্রব্যের দোষ গোপন করা, ভালো জিনিস দেখিয়ে বিক্রির সময় খারাপ জিনিস দিয়ে দেওয়া, পরীক্ষায় নকল করা ইত্যাদি। প্রতারণা করার দ্বারা দুটো পাপ হয়। একটি মিথ্যা বলা ও অপরটি বিশ্বাস ভঙ্গ করা। তাই সর্বাবস্থায় প্রতারণা বর্জন করা আবশ্যক। প্রকৃত মুমিন কখনো প্রতারণা করতে পারে না। কেননা রাসুল (স.) বলেছেন,
مَنْ غَشًا فَلَيْسَ مِنَّا
অর্থ: "যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়।” (তিরমিযি) তাই আমাদের প্রতারণা থেকে দূরে থাকা দরকার। এছাড়াও প্রতারণা একটি সমাজদ্রোহী অপরাধ, যা দ্বারা সমাজের আস্থা ও বিশ্বাস নষ্ট হয়। সমাজে শত্রুতা জন্ম নেয়। প্রকৃতপক্ষে প্রতারণাকারী দুনিয়াতেও ঘৃণিত, লজ্জিত ও অপদস্থ হয়। আর আখিরাতে তার জন্য রয়েছে দুর্ভোগ ও ধ্বংস।
সুতরাং বলা যায়, গণি মিয়ার আচরণ প্রতারণার অন্তর্ভুক্ত, যা বর্জন করা আবশ্যক।