1 Answers
উদ্দীপকে ABC কলেজের পরিচালনা পরিষদ শিক্ষার্থীদের জন্য ফেস-রিকগনিশন পদ্ধতি চালু করার কথা ভাবছে। যদিও বর্তমানে শিক্ষকদের জন্য আঙ্গুলের ছাপ পদ্ধতি চালু আছে।
ফেস রিকগনিশন হচ্ছে এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যার সাহায্যে মানুষের মুখের গঠন প্রকৃতি পরীক্ষা করে তাকে শনাক্ত করা হয়। এই পদ্ধতির মাধ্যমে কোনো ব্যবহারকারীর সরাসরি মুখের ছবিকে কম্পিউটারে সংরক্ষিত ছবির সাথে তুলনা করা হয়। ফেস রিকগনিশন সিস্টেম সহজে ব্যবহারযোগ্য এবং সঠিক ফলাফল পাওয়া গেলেও ক্যামেরা ছাড়া এই প্রযুক্তি ব্যবহার করা যায় না। তাছাড়া ক্যামেরায় আলোর পার্থক্যের কারণে অনেক ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয়। চুলের স্টাইল পরিবর্তন, মেকআপ বা গহনা ব্যবহার ইত্যাদি মুখমণ্ডল শনাক্তকরণকে ব্যাহত করে।
পক্ষান্তরে আঙ্গুলের ছাপ বা ফিঙ্গার পদ্ধতিতে মানুষের আঙ্গুলের ছাপকে ইনপুট হিসেবে গ্রহণ করে তা পূর্ব থেকে সংরক্ষিত আঙ্গুলের ছাপ বা ফিঙ্গার প্রিন্ট এর সাথে মিলিয়ে পরীক্ষা করা হয়। এক্ষেত্রে পূর্বেই ব্যবহারকারীর আঙ্গুলের ছাপ ডেটাবেজে সংরক্ষণ করতে হয়। পরবর্তীতে ফিঙ্গার প্রিন্ট রিডার আঙ্গুলের নিচের অংশের ত্বককে রীড করে সংরক্ষিত ছাপের সাথে তুলনা করে। ব্যক্তি শনাক্তকরণে ফিঙ্গার প্রিন্ট পদ্ধতি ব্যবহারে খরচ তুলনামূলক কম হয় এবং শনাক্তকরণের জন্য খুবই কম সময় লাগে। সফলতার পরিমাণ প্রায় শতভাগ।
উপরের আলোচনা থেকে দেখা যায় কম সময়ে ব্যক্তিকে শনাক্ত করে উপস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রে ফেস রিকগনিশন অপেক্ষা ফিঙ্গার প্রিন্ট পদ্ধতি খুবই কার্যকর। সুতরাং ABC কলেজের জন্য ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করাই বেশি যুক্তিযুক্ত হবে।