1 Answers
উদ্দীপকের মি. রায়হানের বন্ডের বদলে শেয়ার নেওয়া যুক্তিযুক্ত কেননা অগ্রাধিকার শেয়ার বা বন্ড অপেক্ষা সাধারণ শেয়ার মালিকের অধিকার ও মর্যাদা বেশি।
যে শেয়ারের মালিকগণ ব্যবসায়ের লভ্যাংশ বণ্টনের ক্ষেত্রে এবং ব্যবসায়ের বিলোপসাধনের সময় তাদের মূলধন ফেরত পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার লাভ করে থাকে, তাকে অগ্রাধিকার শেয়ার বলে।
উদ্দীপকে দেখা যায়, মি. রায়হান কোম্পানি থেকে ১ লক্ষ টাকার বন্ড কিনেছেন। যার ওপর কোম্পানির মুনাফা হোক বা না হোক বার্ষিক ১০% হারে লভ্যাংশ পান। চুক্তির শর্ত অনুযায়ী আর তিন বছর পর তিনি বন্ড বা অগ্রাধিকার শেয়ার কোম্পানিতে জমা দিয়ে শেয়ার নিতে পারবেন। বন্ড এর বদলে শেয়ার নিলে মি. রায়হান কোম্পানির প্রকৃত শেয়ারহোল্ডার বিবেচিত হওয়ায় ভোটাধিকারের সুযোগ পাবেন। তাছাড়া পরিচালক হিসেবে প্রার্থী হওয়ার সুযোগ পাবেন কিংবা পরিচালক নির্বাচনে ভোট দিতে পারবেন। তাছাড়া কোম্পানি অধিক লাভ অর্জন করলে শেয়ার অনুপাতে তা তিনি ভোগ করার সুযোগ পাবেন। কিন্তু বন্ড মালিক নির্দিষ্ট হারে লভ্যাংশ ব্যতীত অন্যান্য সুযোগ থেকে বঞ্চিত হোন। তাই মি. রায়হানের বন্ডের বদলে শেয়ার নেওয়া যৌক্তিক।